আলাউদ্দিন আলীর 'সোনালী গান'

প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জনপ্রিয় গান নিয়ে বেরিয়েছে নতুন অ্যালবাম ‘সোনালী গান’। চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান-মঞ্চে আজ দুপুরে অ্যালবামটির মোড়ক খুলেছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, শিল্পী সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, ফোয়াদ নাসের বাবু, হামিন আহমেদ, দিনাত জাহান, কোনাল প্রমুখ। এ সময় আলাউদ্দিন আলীর চিকিৎসার জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে দুই লাখ টাকা দেওয়ারও ঘোষণা দেয়া হয়।

এই অ্যালবামে আলাউদ্দিন আলীর সুরে গান গেয়েছেন সৈয়দ আবদুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর ও মিতালী মুখার্জী। গানগুলো হলো ‘কেউ কোনদিন আমারে তো কথা দিলো না’, ‘শত জনমের স্বপ্ন আমার’, ‘আছেন আমার মোক্তার’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘বাড়ির মানুষ কয়’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত’, ‘কেঁদো না আর কেঁদো না’, ‘ভেঙেছে পিঞ্জর’, ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’, ‘হারানো দিনের মতো’।
সংগীতকার আলাউদ্দিন আলীর জনপ্রিয় গানের এই অ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।