আলেকজান্দ্রিয়ার গিটারে মুগ্ধ আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডনির আলেকজান্দ্রিয়ায় বসে গিটার বাজাচ্ছেন আইয়ুব বাচ্চু
সিডনির আলেকজান্দ্রিয়ায় বসে গিটার বাজাচ্ছেন আইয়ুব বাচ্চু

‘সময় কীভাবে যেন কেটে যায়, যখন এমন কোথাও যাই’- ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে আজ বুধবার সকালে এই স্ট্যাটাস দিয়েছেন ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই সংগীতশিল্পী এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে।

আজ সকালে আইয়ুব বাচ্চু গিয়েছিলেন সিডনি শহরের বিখ্যাত বাদ্যযন্ত্রের দোকান আলেকজান্দ্রিয়ায়। সেখানে কাটিয়েছেন অনেকটা সময়। নামীদামি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গিটার বাজিয়েছেন। আর এর পরপরই ফেসবুকে এ স্ট্যাটাসটি দিয়েছেন তিনি। আজ বিকেলে আইয়ুব বাচ্চু জানান, আলেকজান্দ্রিয়ায় ওই সময়টুকু তিনি দারুণ উপভোগ করেছেন।

বর্তমানে অস্ট্রেলিয়া সফর করছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি। গত শনিবার এলআরবি গান করেছে ক্যানবেরাতে। রোববারে সিডনি শহরের ক্যাস্পসির ওরিয়ন সেন্টারে হাজার খানেক দর্শক উপস্থিত ছিলেন এলআরবির কনসার্টে। আগামীকাল বৃহস্পতিবার এলআরবি গান করবে ব্রিসবেনে আর তারপরে শনিবারে মেলবোর্নে। এরপর এলআরবির কনসার্ট হবে পার্থে।