আশার অ্যালবাম প্রকাশ করছেন লতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যায় হাওয়া অ্যালবামের প্রচ্ছদ
ম্যায় হাওয়া অ্যালবামের প্রচ্ছদ

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁশলে ও শানের নতুন গানের অ্যালবাম প্রকাশ করছেন ভারতরত্ন খেতাব পাওয়া আরেক প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। ম্যায় হাওয়া শিরোনামের অ্যালবামটি প্রকাশিত হচ্ছে লতার এল এম মিউজিক রেকর্ডসের ব্যানারে। অ্যালবামটির সংগীত পরিচালক নবাগত রোহান শাহ।
এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় লতা লিখেছেন, ‘নমস্কার। আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি, আমার এল এম মিউজিক রেকর্ডসের ব্যানারে ম্যায় হাওয়া শিরোনামের নতুন অ্যালবাম প্রকাশিত হচ্ছে। অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছে আশা ও শান।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জি নিউজ।
লতা আরও লিখেছেন, ‘অ্যালবামের গানগুলোর সংগীত আয়োজন করেছেন একজন নতুন সংগীত পরিচালক রোহান শাহ। অনেক চমৎকার গান বানিয়েছে রোহান। আশা করছি, এই অ্যালবামটি আপনারা অনেক পছন্দ করবেন।