আসছে টুটুলের অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ২০১৫ সালের ভালোবাসা দিবস। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ওই দিনে নতুন অ্যালবাম নিয়ে আসবেন এস আই টুটুল। বেশ কিছুদিন বিদেশ সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। জানান, দেশে ফিরেই নতুন অ্যালবামের কাজে হাত দিয়েছেন। অ্যালবামে গান থাকবে ১০টি। বেশির ভাগ গানেই তাঁর সঙ্গে একজন সহশিল্পী থাকবেন। টুটুল বলেন, ‘অ্যালবামে শাকিলা জাফর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কনা, মিলা, দিনাত জাহানসহ এ প্রজন্মের শিল্পীদের সঙ্গে গান করব। শ্রোতাদের অন্য রকম এক ডুয়েট গানের অ্যালবাম উপহার দিতে চাই।’
অ্যালবামটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
টুটুল আরও জানান, এখন তিনি তানিয়া আহমেদ পরিচালিত গুডমর্নিং লন্ডন ছবির গানের সুর ও সংগীতায়োজনের কাজ করছেন।
এস আই টুটুলের সর্বশেষ অ্যালবাম নীল কষ্ট। এটি বাজারে এসেছে গত ঈদুল ফিতরে।