আসছে দুই শিল্পীর 'শুধু তোমার আমি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালবাম একটি, কিন্তু গাইবেন দুজন। তরুণ প্রজন্মের সংগীতশিল্পী কাজী শুভ ও ইলিয়াস হোসেইন গাইবেন এই নতুন অ্যালবামে। নাম ‘শুধু তোমার আমি’। অ্যালবামটি প্রকাশ করবে আজব রেকর্ডস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সংগীতশিল্পী জয় শাহরিয়ার জানান, ‘শুধু তোমার আমি’ অ্যালবামে গান থাকবে মোট সাতটি। প্রতিটি গানের সুর ও সংগীত করেছেন নাসিফ অনি। লিখেছেন সারাজাত সৌম, আতিক, নাসিফ অনি ও অভ্র।
দুটি গানে এই দুই সংগীতশিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আফসারা তাসনিম।
উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘শুধু তোমার আমি’, ‘রাত গভীরে’, ‘তোমার অপেক্ষায়’, ‘জানি না কীভাবে’, ‘একটা কথা’ এবং ‘বৃষ্টি ভেজা এই রাত’।
শিল্পীরা জানান, ২০ জুন নাগাদ অ্যালবামটি বাজারে আসবে।