আসছে লিজার অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিজা
লিজা

নতুন গানের অ্যালবাম নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান সংগীত তারকা লিজা। অ্যালবামের সম্ভাব্য নাম হতে পারে লিজা পার্ট-২। অ্যালবামে থাকবে আটটি গান। ইতিমধ্যে পাঁচটি গান করা শেষ হয়েছে।
প্রায় দুই বছর পর একক অ্যালবাম নিয়ে কাজ করছেন তিনি। লিজা বলেন, ‘ভালোভাবে প্রস্তুতি নিয়েই কাজটি করছি। এ জন্য মাঝখানে সময় নিয়েছি। আমার বিশ্বাস, শ্রোতাদের এই অ্যালবামের গানগুলে ভালো লাগবে।’
২০১২ সালে প্রকাশিত হয় লিজার প্রথম অ্যালবাম লিজা পার্ট-১।