আসছেন অরিজিৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং ১৮ জনের একটি দল নিয়ে। দলে আছেন বাদ্যযন্ত্রশিল্পী, শব্দ প্রকৌশলী ও ব্যবস্থাপক।
আগামী ৫ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে ‘অলিটালিয়া অরিজিৎ সিং লাইভ’ কনসার্টে গান করবেন অরিজিৎ সিং।
সম্প্রতি ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে জানানো হয়, অরিজিৎ ঢাকায় আসবেন ৫ ডিসেম্বর সকালে। কনসার্ট শেষে পরদিন তাঁর মুম্বাই ফিরে যাওয়ার কথা আছে।
আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্সের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ জানান, অরিজিৎ সিংয়ের সঙ্গে একই মঞ্চে সেদিন গান করবেন শিরোনামহীন, ইমরান, নির্ঝর ও কর্নিয়া। জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে থাকবে একটি নাচ। বেলা তিনটায় শুরু হয়ে কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত।