আসাদের জন্য কনসার্ট
তাঁর পুরো নাম মো. আসাদুজ্জামান। ২৭ বছরের এই তরুণ বর্তমানে বসবাস করছেন ব্ল্যাড ক্যানসারের সঙ্গে। তাঁর উন্নত চিকিৎসার জন্য দরকার আর্থিক সহযোগিতা। আর সহযোগিতার জন্য আয়োজন করা হয়েছে কনসার্টের। ১৪ নভেম্বর শুক্রবার মহাখালীর রাওয়া কমপ্লেক্স, হল-২তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর আসাদ’। রাজধানীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেডের উদ্যোগে এই চ্যারিটি কনসার্টে সংগীত পরিবেশন করবেন মাকসুদ ও’ ঢাকা; শিরোনামহীন; নেমেসিস; চিরকুট ও অ্যাবস্ট্রাকশনস। বিকেল চারটায় অনুষ্ঠানটি শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে বসুন্ধরা সিটির অডিও শপ ঘুড্ডি, স্মাইলী ও বেষ্টি এবং মহাখালীর আনন্দ কনফেকশনারিতে এবং ই-টিউনস (www.etunes.com.bd) ওয়েবসাইটে। হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী জানান, আসাদ আমাদের কর্মী। আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছেও সহযোগিতা আশা করছি।’