আহত বোনোর জন্য যা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোনো
বোনো

এক সাইকেল দুর্ঘটনায় সম্প্রতি মারাত্মক আহত হয়েছেন রক ব্র্যান্ড ইউটুর প্রধান গায়ক বোনো। চিকিৎসকেরা বলছেন, তাঁর দরকার নিবিড় পরিচর্যা। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছেন তাঁরা।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে মারাত্মক এক সাইকেল দুর্ঘটনায় হাতে, কাঁধে, মুখে প্রচণ্ড আঘাত পান বোনো। মুখ ও কাঁধের হাড়ে চিড় ধরা ছাড়াও দুর্ঘটনায় তাঁর বাম হিউমেরাস হাড়টি ছয় খণ্ড হয়ে যায়। ১৬ নভেম্বর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা টানা পাঁচ ঘণ্টা অস্ত্রোপচার করেন। তিনটি ধাতব প্লেট ও ১৮ টি স্ক্রু দিয়ে হাড় মেরামত করেছেন তাঁরা। এর পরের দিন বোনোর বাম হাতে আরও একটি অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। আইএএনএসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
চিকিৎসকেরা আশা করছেন, মারাত্মক এই দুর্ঘটনা সত্ত্বেও পুরোপুরি সেরে উঠবেন শিল্পী বোনো। কিন্তু তার আগে দরকার হবে নিবিড় পরিচর্যা ও উন্নত থেরাপি।