আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গাইলেন শুভমিতা ও রিজভী ওয়াহিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন পর নতুন একটি অ্যালবামের সুর ও সংগীতাযোজন করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। রিজভী ওয়াহিদের এই অ্যালবামে এরই মধ্যে দুটি গান রেকর্ডিং হয়েছে। আগের দুটিতে রিজভী ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শুভমিতা। আর দুটি গানেরই সুর ও সংগীত করেছেন আমমেদ ইমতিয়াজ বুলবুল। ‘একই বৃত্তে’ এবং ‘মন পবনের ঘুড়ি’ শিরোনামের গান দুটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও গাজী তানভীর আহমেদ।
২০১২ সালে নিজের প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’তে শুভমিতার সঙ্গে ‘চোখেরই পলকে’ এবং ‘যদি তুমি’ গান দুটিতে কণ্ঠ দেন রিজভী ওয়াহিদ। চার বছর পর আবারও শুভমিতার সঙ্গে গাইলেন রিজভী।
রিজভী ওয়াহিদ বলেন, কয়েক দিনের মধ্যে গান দুটির ভিডিওর কাজ শুরু করবেন তিনি।