ইউটিউবে দর্পণের পূর্ণ গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্পণ দ্বীপ
দর্পণ দ্বীপ

অভিনেতা অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ। বিভিন্ন নাটক ও টেলিছবির আবহ সংগীত করে থাকেন। এবারও একটি নাটকের জন্য গান গাইলেন। এরই মধ্যে ‘এপিটাফ’ নাটকটি প্রচারিত হয়েছে, যেখানে ছিল গানের ছোট্ট একটা অংশ। এবার পূর্ণ গানটি ছাড়া হলো ইউটিউবে। ‘ভালোবাসি তোমায়’ শিরোনামের গানটি লিখেছেন দর্পণ নিজেই।
‘এপিটাফ’ নাটকে অভিনয় করেছেন মেহজাবীন ও তৌসিফ মাহবুব। গত শুক্রবার নাটকটি প্রচারিত হয়েছে মাছরাঙা টিভিতে।
দর্পণ বললেন, ‘অনেক দিন ধরে মিউজিকের সঙ্গে জড়িত। নিয়মিত নাটকের আবহ সংগীত ও টাইটেল গান গাওয়ার সুযোগ হয়েছে। এটাও তেমনই।’