ইউরোপ যাচ্ছেন বাউলশিল্পী নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়ন
নয়ন

আটটি অনুষ্ঠানে অংশ নিতে আগামীকাল স্পেন ও বেলজিয়াম যাচ্ছেন বাউলশিল্পী নয়ন। ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ড্যান্স অ্যান্ড আর্টস কালচার ফাউন্ডেশন স্পেন ও বেলজিয়ামে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেসব অনুষ্ঠানে অংশ নিতেই হারুনার রশীদ নয়ন যাচ্ছেন বলে জানান। নয়ন তাঁর এই সাংস্কৃতিক সফর সম্পর্কে বলেন, ‘এটি আমার জন্য অনেক আনন্দের। আমাদের দেশের সংস্কৃতিকে দেশের বাইরে নিয়ে যেতে পারছি, এটা সত্যি আমার অনেক বড় পাওয়া।’
২২ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব চলবে। নয়ন এর আগে বাউলগান পরিবেশনের জন্য চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেছেন। তিনি ‘পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তাঁর বেশ কয়েকটি অ্যালবাম বাজারে আছে।