ইমন সাহার অর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভারতের মাদ্রাজে কেএম কলেজ অব মিউজিক অ্যান্ড টেকনোলজি থেকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ওপর দুই বছরের উচ্চতর ডিগ্রি সম্পন্ন করলেন সংগীত পরিচালক ইমন সাহা। যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত এই কলেজের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রাহমান। এর আগে একই কলেজ থেকে সংগীতের ওপর দুই বছরের একটি ডিগ্রি সম্পন্ন করেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইমন। ইমন জানান, এরপর তিনি যুক্তরাষ্ট্রের বার্কলে কলেজ অব মিউজিকে ফিল্ম ব্যাকগ্রাউন্ডের ওপর একটি ডিগ্রি করতে যাবেন।