ইমরানের গানের মডেল খালেদা আক্তার কল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরানের গানের মডেল হয়েছেন খালেদা আক্তার কল্পনা
ইমরানের গানের মডেল হয়েছেন খালেদা আক্তার কল্পনা

নাটক ও চলচ্চিত্রে মায়ের ভূমিকায় বেশি বেশি দেখা যায় অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে। এবার তিনি অভিনয় করলেন একটি মিউজিক ভিডিওতে। তবে তাও মায়ের ভূমিকাতেই। প্রায় তিন বছর পর কোনো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করলেন তিনি। কল্পনা বলেন,‘প্রায়ই মিউজিক ভিডিওর প্রস্তাব পাই। কিন্তু করা হয় না। এই গানটির গল্প খুব মনে ধরেছে। এ কারণেই কাজটি করা।’

নতুন এ গানটির গায়ক ইমরান। ‘নিশিরাতে’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। খালেদা আক্তার কল্পনার সঙ্গে গানটিতে মডেল হয়েছেন আশফাক রানা ও সায়রা। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।
খুব তাড়াতাড়ি গানটি ইউটিউবসহ বিভিন্ন চ্যানেলে প্রচার করা হবে।