ইমরানের সঙ্গে গাইলেন ভারতের পলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান মাহমুদুল
ইমরান মাহমুদুল

বাংলাদেশের সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের করা সুর ও সংগীতে একটি অ্যালবামের তিনটি গান গাইলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচাল। এর মধ্যে দুটি গানে পলকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরানও, অন্যটি পলকের একক গান। নাম ঠিক না হওয়া ওই অ্যালবামে মোট ছয়টি গান থাকছে। বাকি গানগুলো গাইছেন ইমরান নিজে।
দুই দেশের দুই শিল্পীকে নিয়ে তৈরি এই অ্যালবামের সব কটি গানই লিখেছেন জুলফিকার রাসেল। ইমরান জানান, ১১ আগস্ট মুম্বাইয়ের আন্ধেরির গীত অডিও ক্র্যাফট স্টুডিওতে

পলক মুচাল
পলক মুচাল

পলকের গান তিনটির রেকর্ডিং হয়েছে। তিনি বলেন, ‘আমার কণ্ঠ দিয়েই ট্র্যাকগুলো মুম্বাইয়ে নিয়ে গিয়েছিলেন রাসেল ভাই। পরে ট্র্যাক শুনে পছন্দ করে পলক কণ্ঠ দিয়েছেন এতে।’
বলিউডের আশিকী টু ছবির ‘চাহু ম্যায় ইয়া না’, ‘মেরি আশিকী’ এবং খামোশিয়ার ‘বাতে ইয়ে কাভি না’ শিরোনামের জনপ্রিয় গানগুলোর গায়িকা পলক মুচাল।
ইমরান জানান, ঈদুল আজহায় সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি। পলকের সঙ্গে তাঁর একটি দ্বৈত গানের ভিডিও তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান এই শিল্পী।