ইশতিয়াক রূপুর 'অচেনা প্রেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অচেনা প্রেম’ অ্যালবামের কভার
‘অচেনা প্রেম’ অ্যালবামের কভার

• ইশতিয়াক রূপুর লেখা গান নিয়ে বেরিয়েছে অ্যালবাম ‘অচেনা প্রেম’।
• ‘অচেনা প্রেম’ অ্যালবামের প্রথম গান প্রকাশ করেছে সাউন্ডটেক।

সুনামগঞ্জের ইশতিয়াক রূপু যুক্তরাষ্ট্রে আছেন ১১ বছর। সেখানেই তিনি গান লেখার চর্চা করছেন। তিন বছর আগে তাঁর লেখা গান নিয়ে একটি অ্যালবাম বেরিয়েছিল। নাম ‘মায়ার স্বপন’। ওই অ্যালবামে ইশতিয়াক রূপুর লেখা গান গেয়েছিলেন সুবীর নন্দী, বারী সিদ্দিকী, সেলিম চৌধুরী, এস আই টুটুল, ঐশী ও তুলিকা ঘোষ চৌধুরী।

এবার ইশতিয়াক রূপুর লেখা গান নিয়ে বেরিয়েছে দ্বিতীয় অ্যালবাম। নাম ‘অচেনা প্রেম’। এই অ্যালবামে গান গেয়েছেন সামিনা চৌধুরী, সেলিম চৌধুরী, কাজী শুভ, আশিক, কনা, ঐশী ও সান্ত্বনা চৌধুরী। ‘অচেনা প্রেম’ অ্যালবামের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি।

২৫ ফেব্রুয়ারি ‘অচেনা প্রেম’ অ্যালবামের প্রথম গান প্রকাশ করেছে সাউন্ডটেক। গানটির শিরোনাম ‘জলের গান’। গেয়েছেন সেলিম চৌধুরী। ইশতিয়াক রূপু জানান, আগামী কয়েক মাসে অ্যালবামের সব কটি গান সাউন্ডটেক প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।