ঈদ অ্যালবামের খণ্ডচিত্র
ঈদের আনন্দকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাজারে এসেছে বেশ কিছু নতুন গানের অ্যালবাম। সম্প্রতি মুক্তি পাওয়া এমন কয়েকটি অ্যালবামের পরিচিতি দেওয়া হলো
আনিস-উল-ইসলামের লেখায় এক রাতে জোনাকির সাথে বের হয়েছে ইমপ্রেস অডিও ভিশন থেকে। গান গেয়েছেন সুবীর নন্দী, হাসান আবিদুর রেজা জুয়েল, মনির খান, সামিনা চৌধুরী, আসিফ আকবর, কোনাল, মিমি নাজনিন, সুজন আরিফ ও স্মরণ। এ ছাড়া শাওন চৌধুরীর হারিয়ে যাওয়া মা, সজীবের প্রথম অধ্যায় এবং নাহিদ নাজিয়া ও সোম্য বোসের চিরদিন উত্তম সুচিত্রা বের হয়েছে।
ব্যান্ড অবসকিউরের নতুন অ্যালবাম মাঝরাতে চাঁদ। অ্যালবামে মোট গান রয়েছে ১০টি। অবসকিউর ব্যান্ডটির প্রথম অ্যালবাম ভলিউম ১ প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে।
সংগীতশিল্পী জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদের ‘দ্য ব্রাদারহুড প্রজেক্ট’-এর দ্বিতীয় অ্যালবাম তা না না না। অ্যালবামে আছে সাতটি লোকগান।
ইমরান মাহমুদুলের নতুন অ্যালবাম বলতে বলতে চলতে চলতে। রক, পপ ও ক্লাসিক্যাল ধাঁচের ১৪টি গান রয়েছে
বের হয়েছে সংগীতশিল্পী লিজার একক অ্যালবাম পাগলী সুরাইয়া। অ্যালবামে দুটি দ্বৈত গানসহ মোট ১১টি গান রয়েছে।
ইলিয়াসের নতুন অ্যালবাম না বলা কথা-৩ বেরিয়েছে এই ঈদে। এতে রয়েছে তিনটি দ্বৈত গানসহ ১২টি গান।