ঈদ 'আনন্দমেলা'য় পদ্মা সেতু নিয়ে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা’এর পদ্মা সেতু নিয়ে গানের শিল্পী ও কলাকুশলীরা
ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা’এর পদ্মা সেতু নিয়ে গানের শিল্পী ও কলাকুশলীরা

বাংলাদেশ টেলিভিশনের ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’র জন্য তৈরি হলো পদ্মা সেতু নিয়ে একটি বিশেষ গান। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ এই সেতু নিয়ে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের পাঁচজন গায়ক। তাঁরা হলেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত সাব্বির, রাজিব, রাশেদ, সেরা কণ্ঠের রিপন ও এম এস রানা।

‘একূল দুকূল বইন্ধা দিলা ভালোবাসার বন্ধনে, এমন বাঁধন আর দেখি না পদ্মা তোমার সন্ধানে, আজি কীর্তিনাশা বন্ধনে’—এমন কথামালায় গানটি রচনা করেছেন আল মনসুর, সুর ও সংগীত করেছেন আনিসুর রহমান তনু। এরই মধ্যে বিটিভির স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণ সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও ধারণ হবে বিটিভি স্টুডিও এবং পদ্মার পাড়ে পদ্মা সেতু নির্মাণাধীন এলাকা ও তার আশপাশে।

আল মনসুরের গ্রন্থনা ও পরিচালনায় ‘আনন্দমেলা’ প্রযোজনা করছেন মাহফুজা আক্তার।