ঈদে কনার ভোজনবিলাস আরও বেড়ে যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে কোনো লাইভে অংশ নেননি। শুধু বিশ্রাম আর পরিবারের সঙ্গেই কেটেছে কনার এবারের ঈদ। গাজীপুরে ছিলেন তিনি। খাওয়া, টিভি দেখা, ঘুম, পরিবারের সদস্যদের নিয়ে আড্ডা—এর বাইরে আর কোনো ভাবনা ছিল না কনার।
কোরবানির সময় কনার ভোজনবিলাস যেন আরও বেড়ে যায়। বললেন, ‘গ্রামের বাড়িতে তো মাটির চুলায় রান্না হয়। সেই মাটির চুলায় রান্না করা সব খাবারই দারুণ ভালো লাগে। তাই ঈদে বাড়ি এলে খাবারের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না।’
গ্রন্থনা: সেঁজুতি শহীদ