ঈদে জি-সিরিজ ও অগ্নিবীণার অর্ধশত গানের নতুন অ্যালবাম

প্রতি ঈদের মতো এবারও অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ এবং অগ্নিবীণা থেকে প্রকাশিত হলো অর্ধশত নতুন অ্যালবাম। সোমবার রাজধানীর এক রেস্টুরেন্টে জনাকীর্ণ আয়োজনে সেসব অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল।
জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ জানান, জি-সিজি-সিরিজের ঈদসম্ভারে সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোরদের মতো জ্যেষ্ঠ শিল্পীদের গান শোনা যাবে ‘নক্ষত্রের ফুল’ অ্যালবামে। জনপ্রিয় ব্যান্ড আর্টসেল এবং ব্ল্যাকের নতুন অ্যালবাম রিলিজ হচ্ছে এ ঈদেই। পাশাপাশি আসবে নতুন ব্যান্ড সমুদ্রের প্রথম অ্যালবাম ‘সমুদ্রের গান’ ও স্কয়ারক্রো ব্যান্ডের অ্যালবাম।
এপার বাংলার সঙ্গে থাকছে ওপার বাংলার শুভমিতা ও রূপঙ্করের নতুন গান।
জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে প্রকাশিতব্য অন্য অ্যালবামগুলো হলো ব্যান্ড মিক্সড ‘সংশোধন’, শানের মিক্সড অ্যালবাম ‘মুঠো আকাশ’ (রূপঙ্কর, নন্দিনী, শেখ মহসিন, শান, শায়লা, লতা, স্বপ্নিল, মারিয়া, নিশা), এহসান রাহির সেলফ টাইটেল্ড অ্যালবাম, মিক্সড অ্যালবাম ‘দূর আকাশের তারা’ (সুবীর নন্দী, কনকচাঁপা, হাসান চৌধুরী), ‘চিটাগাং-এর গান’ (সন্দীপন, বেলি, মুনসুর), ফোক মিক্সড ‘পূর্ণিমার চাঁদ’, প্রাণো বন্ধুরে, ধ্রুব গুহর অ্যালবাম, ‘আনমনে’ (আহমেদ মাসুম), ‘ফিরে এসো মধুমিতা’ (মামুন জাহান), ‘তোমার কাছে যাব’ (ওয়াসিম পাগলা), ‘দূরে গেলে’ (এমআর হেলাল), ‘আল্লাহ্ নামের বীজ বুনেছি’ (মোহাম্মদ খালেদ হোসেন), ‘অনেক কথা বলেছিলেম’ (মিরা মণ্ডল), ‘এ গান আমার শ্রাবণে শ্রাবণে’ (লুবা), ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’ (শায়লা সাবরিন পলি)।
বাংলা চলচ্চিত্র ‘সুইট হার্ট’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘সীমাহীন ভালোবাসা’, ‘ব্ল্যাক মানি’-র ডিভিডি পাওয়া যাবে জি-সিরিজে।
সিডি, ডিভিডি ছাড়াও প্রকাশিত অ্যালবামগুলো স্মার্টফোন থেকে শোনা যাবে রেডিও জিবিডি ডটকম-এ। আর মিউজিক ভিডিও এবং বাংলা ছবি দেখা যাবে জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি-সিরিজ মিউজিক এবং জি-সিরিজ মুভিজ-এ।
নাজমুল হক ভুঁইয়া খালেদ জানান, এরই মধ্যে বেশিরভাগ অ্যালবামের কাজ শেষ। বাকিগুলোতে চলছে প্রচ্ছদ অঙ্কনের শেষমুহূর্তের আঁকাআঁকি।