ঈদে সিডি চয়েজের ২১ অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ এনেছে ২১টি নতুন অ্যালবাম। এর মধ্যে নতুন-পুরোনো শিল্পীদের একক ও মিশ্র অ্যালবাম রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে ২১টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সুবীর নন্দী ও প্রতিটি অ্যালবামের শিল্পীরা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, ২১টি অ্যালবামই এখন বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো সুবীর নন্দীর গানের সুরে আমায় পাবে, হৈমন্তি শুক্লার মন আয়নাতে মন দেখেছি, ব্যান্ডদল অবসকিউরের অবসকিউর ও বাংলাদেশ, কাজী শুভর সাদামাটা-৩, ইলিয়াস হোসাইন ও অরিনের দ্বৈত অ্যালবাম একটু মায়া, সুজন আরিফের ভালোবাসিরে।