ঈদের গানচিলের তারকা শিল্পী থেকে নবীনদের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানচিল থেকে প্রকাশিত ঈদের অ্যালবামগুলো
গানচিল থেকে প্রকাশিত ঈদের অ্যালবামগুলো

ঈদুল আজহা উপলক্ষে গানচিল মিউজিক প্রকাশ করছে নানা রকমের গান। এ আয়োজনে স্থান পেয়েছে দেশের শীর্ষ তারকা থেকে শুরু করে প্রতিশ্রুতিশীল শিল্পীদের গান।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি লুৎফর হাসান প্রথম আলোকে জানান, গানচিল মিউজিক প্রথমে গীতিকার, সুরকার, শিল্পী ও সংগীত পরিচালকদের সঙ্গে আলোচনা করে তারপর গান তৈরি করেছে।
গীতিকবি আসিফ ইকবালের কথায় হয়েছে তাহসানের ‘ভালোবেসে নিরুদ্দেশে’ ও মুনের ‘জেসমিন’ ও ‘ঝাড়ি’ গান দুটি। দুটি গানেরই সুর করেছেন মুন। এই দুটি ইডিএম (ইলেকট্রনিক ড্যান্স মিউজিক) গানের মিউজিক করেছে এপিরাস।
প্রীতম হাসান ‘জাদুকর ও মুখোশ’ এবং মমতাজ ‘মায়ের কোলে’ শিরোনামে গান করেছেন। মিনার রহমান করেছেন ‘সময়’ ও ‘কী করি’ শিরোনামের দুটি পৃথক গান। এ ছাড়া আছে অদিতের সুর–সংগীতে জন কবিরের ‘প্রতীক্ষা’, ‘শাহতাজ’ ও ‘বাম্মীর উড়ে যাই’; জনি হকের কথায় আরফিন রুমীর ‘পাখি’। আসিফ ইকবালের কথা, মুনের সুর ও শাকের রেজার সংগীতে ইমরান গেয়েছেন ‘তুই চলে যাবি’। আছে বেলাল খান ও কনার দ্বৈত গান ‘কোথা পাব আলো’, তানভীর তারেকের ‘আমি সাধারণ’, লুৎফর হাসানের ‘যদি কান্না কান্না লাগে’, আল মাসুদের ‘ফোক ফিউশন’, সায়রা রেজার ‘আরবান ফোকস’ ও কর্নিয়ার ‘শহর’। আরও আছে ভারতের কলকাতার পৌলমি গাঙ্গুলির গাওয়া রবীন্দ্রসংগীত ‘তরী আমার’।
প্রকাশিত পেয়েছে তরুণদের বেশ কিছু গানও। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শায়ান রাসেলের ‘হাত বাড়িয়ে’, শ্রাবণ খানের ‘কেন কাটে না সময়’, আকাশ দের ‘ক্ষয়’, শাহেদ মাহমুদের ‘স্বপ্নডানা’, ঊর্মি খানের ‘ঊর্মি’, প্রমার ‘অলস মনে’, তারেকের ‘ছেঁড়া স্বপ্ন’, রাজীবের ‘বন্ধু আমার’, সাইফুরের ‘অদেখা ভূত অনুভূতি’, রুবেল খানের ‘জীবনের গল্পে তুমি’, ফিরোজের ‘খেলাঘর’, আলমগীর কবিরের ‘পৌষের মাঠ’ ও আরিয়ানের ‘মনে পড়ে’।