উইকেন্ড ভালোবাসা দিবসে যা দিলেন সেলেনাকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য উইকেন্ড ও সেনো গোমেজ একসঙ্গে
দ্য উইকেন্ড ও সেনো গোমেজ একসঙ্গে

দিন দিন সেলেনা গোমেজ ও দ্য উইকেন্ডের প্রেম গাঢ় হচ্ছে। আজ ভালোবাসা দিবস তাঁরা উদ্‌যাপন করবেন একসঙ্গে। কয়েক দিন আগে এ জন্য প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল গায়ক উইকেন্ডকে। প্রস্তুতি তো নিতেই হবে, সেলেনা ও উইকেন্ডের একসঙ্গে প্রথম ভ্যালেন্টাইনস ডে বলে কথা। তাই তো এই দিনকে স্মরণীয় করে রাখতে উইকেন্ড সেলেনার জন্য কিনেছেন চোখধাঁধানো এক উপহার। এখনো সেই উপহারটি দেখতে কেমন, তা জানা না গেলেও এ পর্যন্ত শোনা যাচ্ছে, সেটি হলো বেশ উচ্চমূল্যের হীরার গয়না।
১০ ফেব্রুয়ারি দ্য উইকেন্ডকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের কার্টায়ার শোরুম থেকে বেরোতে। কার্টায়ার হলো ফ্রান্সের বিশ্বখ্যাত অলংকার নকশাকারী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রেও রয়েছে এদের শোরুম। বেভারলি হিলসের শোরুম থেকে উইকেন্ড বেরিয়ে আসার পর হলিউড লাইফ ডটকম খোঁজ নেয় সেখানে। সূত্র জানায়, দ্য উইকেন্ড গয়নার সেই দোকান থেকে দুটো গয়না কিনেছেন। এর মধ্যে একটি তাঁর মায়ের জন্য। তবে অপরটি উইকেন্ড কার জন্য কিনছেন, তা শোরুমের কাউকে জানাননি।
আজ উইকেন্ড তাঁর দিন কাটাবেন সেলেনা গোমেজের সঙ্গে। তাই গয়নার অপর বাক্সটি আজই তাঁর প্রাপককে খুঁজে পাবে কি না, তা জানতে গণমাধ্যমকর্মীরা চোখ পেতে বসে আছেন সেলেনা গোমেজের ইনস্টাগ্রাম পেজের দিকে। হলিউড লাইফ ডটকম।