উচ্চাঙ্গসংগীত উত্সবের কনিষ্ঠতম শিল্পী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেহাগ জামিল খান
বেহাগ জামিল খান

গত ২৯ নভেম্বর ১৫ জন শিল্পীর সঙ্গে মঞ্চে ওঠেন বেহাগ জামিল খান। তাঁর বয়স ১৮। পড়ছেন মাস্টার মাইন্ড স্কুলের ‘এ’ লেভেলসে। এ পর্যন্ত বেঙ্গল উচ্চাঙ্গ উত্সবে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ শিল্পী বেহাগ। উৎসব আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেহাগ ছোটবেলা থেকেই তালিম নিচ্ছেন উচ্চাঙ্গ ও রবীন্দ্রসংগীতের ওপর। এর আগে ২০১২ সালে রবীন্দ্রসংগীত সম্মেলনে ঢাকা বিভাগ থেকে প্রথম হন তিনি। বেহাগ প্রথম আলোকে জানান, বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্সবে অংশ নেওয়ার জন্য গুরু-শিষ্য পরম্পরার শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন মিশ্র রাগের অনুশীলন করেন। এরপর কনিষ্ঠতম শিল্পী হিসেবে উচ্চাঙ্গসংগীত উত্সবের মঞ্চে ওঠেন বেহাগ।
সংগীতজীবনের অনেকটা সময় স্বপন কুমার, মীর সোহান, অর্ণব চ্যাটার্জি ও ঝুমা খন্দকারের শিষ্য ছিলেন। বর্তমানে ছায়ানটে সংগীত শিক্ষা গ্রহণ করছেন বেহাগ।