উত্তম কুমারের চলচ্চিত্রের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তম কুমার
উত্তম কুমার

মহানায়ক উত্তম কুমারের চলচ্চিত্রের গান শোনা যাবে আরটিভিতে। তবে গানগুলো গাইবেন বাংলাদেশের শিল্পীরা। বাংলা চলচ্চিত্রের এই অভিনেতার মৃত্যুবার্ষিকী ছিল ২৪ জুলাই। এ উপলক্ষেই এমন ভিন্নধর্মী আয়োজন করেছে চ্যানেলটি। উল্লেখ্য, আরটিভির নিয়মিত স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’।

অনুষ্ঠানে উত্তম কুমার অভিনীত চলচ্চিত্রের গান গাইবেন তিন সংগীতশিল্পী রিজিয়া পারভিন, বাদশা বুলবুল ও আতিক হাসান। তবে শুধু গানই নয়, গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন শিল্পীরা। শোনাবেন উত্তম অভিনীত দর্শকদের পছন্দের গানও। শিল্পীরা কথা বলবেন উত্তম কুমারকে নিয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ আমীর। প্রচার হবে আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে।