উত্তরায় রবীন্দ্র-নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শ্রোতার আসর’–এ গাইছেন সংগীতশিল্পী লাইসা আহমেদ
‘শ্রোতার আসর’–এ গাইছেন সংগীতশিল্পী লাইসা আহমেদ

‘আসা-যাওয়ার পথের ধারে’, ‘দাঁড়িয়ে আছ তুমি’ গানগুলো করছিলেন লাইসা আহমেদ। ‘মোর ঘুম ঘোরে’, ‘আমার কোন কূলে আজ ভিড়ল তরি’ শোনা গেল মীনা মাহবুবার কণ্ঠে। সাউথব্রিজ স্কুলে শুক্রবারের সন্ধ্যাটা গানের সুরে রাঙিয়ে দিয়েছিলেন এঁরা দুজন। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর উত্তরা শাখার ‘শ্রোতার আসর’ শেষে দর্শক-শ্রোতা ফিরেছেন মনে গানের রেশ নিয়ে।
পরিষদের সাধারণ সম্পাদক বনানী সেন জানালেন, উত্তরায় এ আয়োজন শুরু হলো। এক মাস অন্তর আয়োজনটি চালিয়ে যাওয়া হবে। শিল্পীরা করবেন গান। যাঁরা গান শুনতে ভালোবাসেন, তাঁদের সবাইকে ‘শ্রোতার আসর’-এ আমন্ত্রণ জানালেন তিনি।