উপস্থাপনায় শাকিলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সংগীতশিল্পী শাকিলা এই ঈদে দুটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। ঈদে বাংলাভিশনের এই অনুষ্ঠান দুটিতে গায়ক এন্ড্রু কিশোর, শাফিন আহমেদ ও হামিন আহমেদের মুখোমুখি হবেন তিনি। ‘জীবনের গল্প’ নামের অনুষ্ঠানটি এন্ড্রু কিশোরকে নিয়ে নির্মিত। শাফিন ও হামিন আহমেদকে নিয়ে নির্মিত অনুষ্ঠানটির নাম ‘আমারে দেব না ভুলিতে’। সম্প্রতি বিএফডিসিতে অনুষ্ঠান দুটির শুটিং শেষ হয়েছে। অনুষ্ঠান দুটি নিয়ে শাকিলা বলেন, ‘আমি এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। আমার মনে হয়, সামনাসামনি একজন শিল্পীর সঙ্গে বসে আড্ডা দেওয়ার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি।’