উৎসবে অনিল কুমার সাহা ও প্রিয়াঙ্কা গোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল কুমার সাহা ও প্রিয়াঙ্কা গোপ
অনিল কুমার সাহা ও প্রিয়াঙ্কা গোপ

হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের বরেণ্য শিল্পী বেগম আখতারের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের নয়াদিল্লির আজাদ ভবনের আইসিসিআর মিলনায়তনে হচ্ছে ‘বেগম আখতার আন্তর্জাতিক সংগীত উৎসব’। ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত তিন দিনের এই উৎসব আয়োজন করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। উৎসবে গান করছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীরা। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন অনিল কুমার সাহা ও প্রিয়াঙ্কা গোপ। ভারত থেকে অংশ নিচ্ছেন বিদুষী রীতা গাঙ্গুলি, বিদুষী শান্তি হীরানন্দ ও সুনন্দা শর্মা আর পাকিস্তান থেকে ওস্তাদ নাসিরউদ্দিন সামি।
উৎসবে গতকাল শনিবার গান করেছেন প্রিয়াঙ্কা গোপ। সকালে তিনি নয়াদিল্লি থেকে জানিয়েছেন এই উৎসবে ঘণ্টা দুয়েক গান করার প্রস্তুতি নিয়েছেন তিনি। তাঁর পরিবেশনায় ছিল ঠুমরি, তারানা, খেয়াল আর বেগম আখতারের গজল। অনিল কুমার সাহা গান করবেন আজ।
৭ অক্টোবর ছিল বেগম আখতারের জন্মদিন।