এ আর রহমানে মুগ্ধ টেইলর সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আর রহমান-টেইলর সুইফট
এর আর রহমান-টেইলর সুইফট

অস্কারজয়ী ভারতীয় সংগীত প্রতিভা এ আর রহমান তাঁর সবচেয়ে প্রিয় বলে জানিয়েছেন চার চার বার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মার্কিন গায়িকা ও অভিনেত্রী টেইলর সুইফট। মুগ্ধতার কারণেই কিনা কে জানে বলিউডের ছবিতেও গান গাওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন ২৪ বছর বয়সী এই তারকা সংগীতশিল্পী।

এ আর রহমান সম্পর্কে টেইলর সুইফট বলেন, ‘এ আর রহমান আমার সবচেয়ে পছন্দের সংগীতশিল্পী। তাঁর সম্পর্কে আমি অনেক কিছুই শুনেছি। আমি মনে করি, চমত্কার একজন সংগীতশিল্পী তিনি। তাঁর গান হূদয় ছুঁয়ে যায়। একবারের জন্য হলেও তাঁর সরাসরি মঞ্চ পরিবেশনা দেখতে চাই আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

কনসার্টের জন্য শিগগির ভারত সফরের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সুইফট। ভবিষ্যতে ভারতীয় কোনো সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে তেমন কোনো পরিকল্পনা নেই। তবে কাজের প্রস্তাব পেলে অবশ্যই আমি ভেবে দেখব। আমি হিন্দি ভাষা শেখার চেষ্টা করছি।’ সুইফট আরও বলেন, ‘বলিউডের কোনো ছবিতে গান গাইতে পারলে আমার অনেক ভালো লাগবে।’