এ আর রাহমানের সঙ্গে অ্যানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আর রাহমান—‘বিশ্বজোড়া পাঠশালা মোর’ নীতিতে বিশ্বাসী। বিশ্বের বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করছেন, গাইছেন, শিখছেন... প্রতিনিয়তই বদলে ফেলছেন তাঁর গান তৈরির ‘রেসিপি’। সেই ধারাবাহিকতায় এবার জুটি বাঁধলেন ব্রাজিলের অ্যানা বিয়াট্রিজের সঙ্গে।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন যুক্তরাষ্ট্রের দুই পরিচালক জেফ জিম্বারলিস্ট ও মাইকেল জিম্বারলিস্ট। ছবির নাম পেলে। এই ছবিরই একটি গান পরিচালনার দায়িত্ব নিয়েছেন এ আর রাহমান। অনেক যাচাই-বাছাইয়ের পর অ্যানা বিয়াট্রিজের কণ্ঠস্বরটাই মনে ধরেছে খুঁতখুঁতে ভারতীয় সংগীত পরিচালকের। দ্য হিন্দু।