এ কোন সুইফট?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


চোখে বেঢপ চশমা। দাঁতে ধাতব বাঁধন। পরনে ঢলঢলে শার্ট। ছবিটা দেখিয়ে কেউ যদি আপনাকে বলে, ইনি টেলর সুইফট। হ্যাঁ, জনপ্রিয় সেই সংগীত তারকাই; আপনি হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। নিজের ‘দ্বিতীয় সত্তা’ নাটালির সঙ্গে এভাবেই ভক্তদের পরিচয় করিয়ে দিলেন সুইফট।
আগামী বুধবার এনবিসির টুনাইট শোতে হাজির হবেন। এ উপলক্ষে একটি প্রচারণা ভিডিও ছাড়া হয়েছে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে ‘নাটালি’রূপী সুইফটকে। এভাবেই টুনাইট শোতে দেখা যাবে টেলরকে।
ডেইলি মেইল।