এইডসের বিরুদ্ধে লিপস্টিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলি সাইরাস
মাইলি সাইরাস

মানবসভ্যতার এ সময়ের সবচেয়ে বড় শত্রু এইডস। আর এই মহামারি রোগের কারণ এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন মাইলি সাইরাস। তাঁর অস্ত্র লিপস্টিক!
প্রসাধন–প্রতিষ্ঠান ভিভা গ্ল্যামের লিপস্টিকের নতুন পণ্যদূত হয়েছেন ২২ বছর বয়সী এই মার্কিন সংগীত তারকা। ভাবছেন, সবই বোঝা গেল, কিন্তু ঠোঁট রাঙিয়ে এইচআইভি-এইডসের সঙ্গে লড়াইটা হয় কী করে? হিসাবটা সহজ। যতগুলো লিপস্টিক বা লিপগ্লস বিক্রি হবে, বিক্রির টাকার একটি নির্দিষ্ট অংশ চলে যাবে ‘ম্যাক এইডস ফান্ড’-এ।
সাইরাসের উদ্যোগটা অবশ্য প্রথম নয়। এর আগেও গ্ল্যামের হয়ে এমন উদ্যোগে শামিল হয়েছিলেন এলটন জন, রিকি মার্টিন, নিকি মিনাজ, লেডি গাগা ও রিয়ান্নারা। এর মধ্যে রিয়ান্না একাই গত বছর এই তহবিলে পাঁচ কোটি ডলার তুলে দিয়েছিলেন! যেটা এখন পর্যন্ত রেকর্ড। দেখা যাক, এইচআইভি ভাইরাসের সঙ্গে লড়াই করে সাইরাস কতদূর যেতে পারেন। ফিমেল ফার্স্ট।