এক গানে এক কোটি দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল
কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল

কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি ইউটিউবে এক কোটির বেশি দর্শক দেখে ফেলেছেন। গানটি ইউটিউবে ছাড়া হয়েছিল ১ বছর ৩ মাস আগে।

শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এ তথ্য পাওয়া গেছে। ২০১৫ সালে ৫ এপ্রিল ‘বলতে বলতে চলতে’ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়।
নিজের গানে এত দর্শকের সাড়ায় ইমরান উচ্ছ্বসিত। সেই অনুভূতি প্রকাশ করে প্রথম আলোকে তিনি বলেন, ‘এটি আমার জন্য বিরল ঘটনা। মাত্র এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে আর কোনো বাংলা গানের ভিডিওতে এত দর্শক হয়েছে বলে আমার জানা নেই। সত্যিই আমি আনন্দিত!’
শফিক তুহিনের লেখা গানটির সুর ও সংগীত ইমরান নিজেই করেছেন। গানের ভিডিও পরিচালনা করেছেন আশিকুর রহমান। ইমরানের সঙ্গে গানে মডেল হয়েছেন তানজিন তিশা।