এক ঠিকানায় তরুণ শিল্পীদের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপি মিউজিক-এর উদ্বোধনী অনুষ্ঠান
জিপি মিউজিক-এর উদ্বোধনী অনুষ্ঠান

দেশের তরুণশিল্পীদের গান শোনা যাবে এক ঠিকানায়। গতকাল এমনই এক আয়োজনের উদ্বোধন হলো মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের অফিস জিপি হাউজে। নতুর রূপে যাত্রা শুরু করলো জিপি মিউজিক। এখানে সংগীতপ্রেমীদের জন্য রয়েছে গানের সর্ববৃহৎ ডিজিটাল সংগ্রহ।

নতুন রূপে শোনা যাবে দেশের কিংবদন্তি শিল্পীসহ নতুন শিল্পীদের এক্সক্লুসিভ সব গান। এ তালিকায় রয়েছে, আদিত, কণা, ন্যান্সি, ইমরান, তাহসান, শোয়েব, পূজা, তৌসিফ, আমিদ, মুন, প্রিতম, লুতফর, বাপ্পা মজুমদার, জয়, পারভেজ, আরফিন, ব্রিচ, সানি, জুবায়ের, রাফা, পড়শি, শিকড় বাংলাদেশ অলস্টার’স, সুথসায়ের’স, আর্বোভাইরাস, আর্টসেল ও মাইলসের জনপ্রিয় সব গান।
গতকাল জিপি মিউজিকের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস গ্রামীণফোনের গ্রাহকরা উচ্চমানসম্পন্ন ডিজিটাল সংগীত পছন্দ করবেন। আমাদের এ বিশ্বাসের ফলই জিপি মিউজিক। এক বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে সব সংগীতপ্রেমীদের জন্য আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ প্ল্যাটফর্ম ‘জিপি মিউজিক’।
তিনি জানান, গুগলের অ্যান্ড্রয়েড স্টোর এবং অ্যাপল স্টোরে পাওয়া যাবে ‘জিপি মিউজিক’। ওয়েবসাইট ভিজিট করতে গ্রাহকরা যেতে পারেন www. gpmusic.co এই ঠিকানায়।
উল্লেখ্য, গ্রামীণফোন গ্রাহকরা প্রথম ৩০ দিন বিনামূল্যে ‘জিপি মিউজিক’ উপভোগ করতে পারবেন ও পছন্দের গান শুনতে পারবেন।