এক নজরে সিম্ফনি-চ্যানেল আই সংগীত পুরস্কার বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১তম বারের মতো আয়োজন করা হলো ‘সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। গত শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সংগীতশিল্পী, গীতিকার, নবাগত শিল্পী, শব্দ প্রকৌশলী, সংগীত পরিচালক, কাভার ডিজাইন, মিউজিক ভিডিওসহ আরও বেশ কয়েকটি বিভাগের সেরাদের সম্মানিত করা হয় এই আয়োজনে; বিচারকদের রায়ে চূড়ান্ত হয় তা। শ্রোতাদের ভোটে দেওয়া হয় ব্যান্ড, আধুনিক গান, ছায়াছবির গান, নবাগত শিল্পীর পুরস্কার। ছিল আজীবন সম্মাননাও। এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি গায়িকা শাহনাজ রহমতুল্লাহ। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি ছিল দেশের জনপ্রিয় শিল্পীদের বিভিন্ন পরিবেশনা।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি ‘সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’–এ ছিল বিভিন্ন ধরনের পরিবেশনা। এমনই একটি পরিবেশনায় গাইছেন সাদি মহম্মদ ও শাওন
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি ‘সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’–এ ছিল বিভিন্ন ধরনের পরিবেশনা। এমনই একটি পরিবেশনায় গাইছেন সাদি মহম্মদ ও শাওন

সমালোচক পুরস্কার
সংগীত পরিচালক: আলাউদ্দীন আলী
রবীন্দ্রসংগীত: অদিতি মহসিন
নজরুলসংগীত: ইয়াসমিন মুশতারী
লোকগান: মমতাজ
আধুনিক গান: কনকচাঁপা
উচ্চাঙ্গসংগীত: প্রিয়াংকা গোপ
ছায়াছবির গান (যৌথভাবে): কোনাল ও
বেলাল খান
গীতিকার: রবিউল ইসলাম জীবন
ব্যান্ড: শিরোনামহীন
মিউজিক ভিডিও নির্মাতা: তানিম রহমান
নবাগত শিল্পী: নির্বাচিতা
শব্দ প্রকৌশলী: আজম বাবু
কাভার ডিজাইন: পান বি

পপুলার চয়েস
আধুনিক গান: ফাহমিদা নবী
ব্যান্ড: অবস্কিওর
ছায়াছবির গান: সামিনা চৌধুরী
নবাগত (যৌথভাবে): লুইপা ও ঐশী