এক মঞ্চে অর্ণব-রেনেসাঁ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী অর্ণব ও গানের দল রেনেসাঁর গানের যাঁরা ভক্ত, তাঁরা রাজধানীর খামারবাড়িতে আজ চলে যেতে পারেন। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।
প্রায় তিন বছর পর একই মঞ্চে গান করছেন অর্ণব ও রেনেসাঁ। বেসরকারি সংস্থা উৎস বাংলাদেশের আয়োজনে হচ্ছে এই কনসার্ট।
সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ও রেনেসাঁ এদের পড়াশোনার খরচের তহবিল সংগ্রহের জন্য গান গাইবে।