এক মঞ্চে বাবা-মা-মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

• একই অনুষ্ঠানে পরিবারের তিন সদস্য অংশ নেবেন।
• অনুষ্ঠানের নাম ‘একই বৃন্তে পুষ্পত্রয়ী’
• মুনমুন আহমেদের সঙ্গে কত্থক নৃত্যে অংশ নেবেন অপরাজিতা মোস্তফা। সঙ্গে সুজিত মোস্তফা গাইবেন গান।

সুজিত মোস্তফা, মুনমুন আহমেদ ও তাঁদের মেয়ে অপরাজিতা মোস্তফা
সুজিত মোস্তফা, মুনমুন আহমেদ ও তাঁদের মেয়ে অপরাজিতা মোস্তফা

একই অনুষ্ঠানে পরিবারের তিন সদস্য অংশ নেবেন। অনুষ্ঠানের নাম ‘একই বৃন্তে পুষ্পত্রয়ী’। নৃত্যশিল্পী মুনমুন আহমেদের সঙ্গে কত্থক নৃত্যে অংশগ্রহণ করবেন মেয়ে অপরাজিতা মোস্তফা। সঙ্গে মুনমুনের স্বামী সংগীতশিল্পী সুজিত মোস্তফা গাইবেন গান।

৩১ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে হবে এই আয়োজন। আয়োজন করেছে রেওয়াজ পারফরমার্স স্কুল। অনুষ্ঠানে যন্ত্রসংগীত সহযোগিতায় থাকবেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। বাংলাদেশের অপূর্ব দেব বাজাবেন তবলা, গিটারে থাকবেন নাসির উদ্দীন ও কি-বোর্ডে বিনোদ রায়। ভারত থেকে এসেছেন সুবীর ঠাকুর (তবলা) ও সন্দীপ নিয়োগী (সেতার)।