এক মঞ্চে রুনা, সাবিনা, মমতাজ ও জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, মমতাজ ও জেমস
সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, মমতাজ ও জেমস

বিজয়ের ৪৫ বছর উদ্‌যাপন উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান গাইবেন বাংলাদেশের চার জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, মমতাজ ও জেমস। কাল শুক্রবার সন্ধ্যায় ‘১৬ ডিসেম্বর: মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠানে গাইবেন তাঁরা। বিকেল পাঁচটায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে রাত এগারোটা পর্যন্ত।
একক পরিবেশনার পাশাপাশি থাকবে ব্যান্ডের গানও। গাইবে গানের দল অবস্‌কিওর ও চিরকুট। পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় সংসদকে ঘিরে ‘১৬ ডিসেম্বর: মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনকে কেন্দ্র করে একটি দৃশ্যচিত্র প্রদর্শন করা হবে। ৩০ মিনিট ব্যাপ্তির সেই তথ্যচিত্রে ত্রিমাত্রিক প্রক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের গৌরবময় ইতিহাস সম্পর্কে সবাইকে ধারণা দেওয়া হবে। আবৃত্তি করবেন হাসান আরিফ ও রেখা সরকার।