এক মঞ্চে হৈমন্তী শুক্লা ও মৌটুসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে হৈমন্তী শুক্লা ও মৌটুসী
একসঙ্গে হৈমন্তী শুক্লা ও মৌটুসী

একসঙ্গে এক মঞ্চে গাইলেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা ও বাংলাদেশের সংগীতশিল্পী মৌটুসী। কদিন আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘটে ঘটনাটি। শুধু গানই নয়, দুই শিল্পী মিলে গল্প করেছেন কিছুক্ষণ।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় ব্যক্তি উদ্যোগে। সেখানে উপস্থিত ছিলেন মেলবোর্নের বাঙালি ও স্থানীয় অধিবাসীরা। মেলবোর্নের ‘দ্য ইন্টারন্যাশনাল ব্রাইটন’ নামের একটি মিলনায়তনে গেল ২৯ মে আয়োজন করা হয় অনুষ্ঠানটি।
প্রথমবারের মতো হৈমন্তী শুক্লার সঙ্গে দেখা হওয়া ও গান গাওয়ার অনুভূতি জানিয়ে মৌটুসি বলেন, ‘একসময় হৈমন্তী শুক্লার গান টিভিতে শুনেছি। সামনাসামনি কথা বলেছি। গান নিয়ে আলাপ হয়েছে। এত বড়মাপের শিল্পী অথচ বিন্দুমাত্র অহংকারবোধ নেই। আমার গান শুনে প্রশংসা করলেন। ভারতে যাওয়ার আমন্ত্রণ জানালেন। অনুষ্ঠানটিতে অংশ নিয়ে দারুণ লেগেছে।’
দিনব্যাপী এ অনুষ্ঠান হৈমন্তী শুক্লা ও মৌটুসী ছাড়াও বেশ কয়েকজন শিল্পী গান করেন।