এক সন্ধ্যায় কালজয়ী সব সুর
১৭ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় আবার বসছে বাংলা গানের আসর ‘ডেইলি স্টার মেলোডিজ’। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর নিয়মিত আয়োজন এটি। এবারের আয়োজনে থাকছে ১৫ জন সুরস্রষ্টার গান। বলা যায়, ওই দিন সন্ধ্যায় শোনা যাবে কালজয়ী সব সুর।
পত্রিকাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনের দ্বিতীয় পর্ব এটি। প্রথম পর্বে ছিল ১০ জন সুরস্রষ্টার গান।
এবার যেসব সুরস্রষ্টার গান থাকছে, তাঁরা হলেন সুবল দাশগুপ্ত, রবীন চট্টোপাধ্যায়, আব্দুল আহাদ, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, সতীনাথ মুখোপাধ্যায়, খান আতাউর রহমান, সুধীন দাশগুপ্ত, শ্যামল মিত্র, সত্য সাহা, রবীন ঘোষ, খন্দকার নুরুল আলম ও আলাউদ্দিন আলী।
গান গাইবেন ইফ্ফাত আরা নার্গিস, অনিরুদ্ধ সেনগুপ্ত, তানভির আলম সজীব, অলোক সেন, মুহিন, সুপ্তিকা মণ্ডল ও ইভা।
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের দ্য ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ হলে (চতুর্থ তলা) হবে এই অনুষ্ঠান।
আয়োজনে সহযোগিতা করছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও সীমান্তিক ক্রিয়েটিভ কনসার্ন।