একদিনের জন্য 'গায়েব' এড শিরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এড শিরান
এড শিরান

মার্কিন টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সপ্তম মৌসুমের প্রথম পর্বে একটি দৃশ্যে হাজির হয়েছিলেন গ্র্যামিজয়ী ব্রিটিশ সংগীত তারকা এড শিরান। এ নিয়ে তাঁর টুইটার অ্যাকাউন্টে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়ার ঝড় শুরু হয়। সম্ভবত কিছুটা বিরক্ত হয়েই তিনি তাঁর টুইটার বন্ধ করে দেন।
রোববার তাঁর অভিনীত পর্বটি প্রচারিত হওয়ার পর এক ঘণ্টার মাথায় তিনি যখন মিশ্র প্রতিক্রিয়া পেতে থাকেন, তখনই বন্ধ করে দেন টুইটার। সোমবার এ নিয়ে ভক্তদের উদ্বেগের শেষ ছিল না। অভিযোগ আসে, হারিয়ে গেছে শিরানের টুইটার। কিন্তু মঙ্গলবার আবার শিরান ফিরে আসেন টুইটারে। ততক্ষণে ঘটে গিয়েছে আরেক ঘটনা। কমে গেছে ‘শেপ অব ইউ’ তারকার টুইটার অনুসারীর সংখ্যা। ১ কোটি ৯০ লাখ থেকে কমে তাঁর অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫২ লাখে। পুনরায় শিরানের টুইটার চালু করার পর দেখা যায়, ২০১৫ সালের ২৩ এপ্রিলের আগের সব টুইট মুছে ফেলা হয়েছে। কিছুদিন আগেও শিরান তাঁকে নিয়ে পোস্ট করা ট্রলের কারণে তাঁর টুইটার সাময়িক বন্ধ রেখেছিলেন।
সূত্র: ডেইলি মেইল