একসঙ্গে শিপন ও অমৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের শিল্পী আহমেদ হ‌ুমায়ূন
গানের শিল্পী আহমেদ হ‌ুমায়ূন

শিপন ও অমৃতাকে দর্শক চেনেন চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে। তবে এই দুজন মিলে কাজ করলেন একটি মিউজিক ভিডিওর। ‘মনমাঝি’ শিরোনামের এই গানটি গেয়েছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আহমেদ হ‌ুমায়ূন। তাঁর গাওয়া প্রথম কোনো গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হলো। এদিকে পাঁচ বছর পর নতুন কোনো গানের মডেলিং করলেন শিপন।

শিপন বললেন, ‘কক্সবাজারে আমাদের কাজটি হয়েছে। অনেক দিন পর কোনো মিউজিক ভিডিওর মডেলিং করলাম। কাজটি করার বড় কারণ হলো, দর্শকেরা যেন নিয়মিত আমাকে দেখনে পান।’

‘মনমাঝি’ গানের মডেল হয়েছেন অমৃতা খান ও শিপন
‘মনমাঝি’ গানের মডেল হয়েছেন অমৃতা খান ও শিপন

মিউজিক ভিডিও নিয়ে আহমেদ হ‌ুমায়ূন বলেন, ‘গানটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক, মুঠোফোনে অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শকদের সাড়া পেয়ে খুবই ভালো লাগছে।’