একসঙ্গে ১৫ অ্যালবামের মোড়ক উন্মোচন হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী এবং অতিথিরা
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী এবং অতিথিরা

একসঙ্গে ১৫টি নতুন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। যেখানে রয়েছে নবীন–প্রবীণ শিল্পীদের নতুন গাওয়া গানের অ্যালবাম।
শুক্রবার দুপুরে রাজধানীর একটি স্থানীয় রেস্তোরাঁয় ঈদ সামনে রেখে লেজার ভিশনের আয়োজনে প্রকাশনা উৎসব ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ আয়োজনে অ্যালবামগুলোর সব কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকেরা উপস্থিত ছিলেন।

নিজের নতুন অ্যালবাম নিয়ে কথা বলছেন দিলরুবা খান
নিজের নতুন অ্যালবাম নিয়ে কথা বলছেন দিলরুবা খান

লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নতুন প্রকাশিত কয়েকটি গানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে একে একে কণ্ঠশিল্পী দিলরুবা খানের আধুনিক গানের অ্যালবাম ‘মনের পাখি বনে’, খেয়ার একক অডিও অ্যালবাম ‘খেয়া’, অয়ন চাকলাদার ফিচারিং লালন গানের মিক্সড অডিও অ্যালবাম ‘তিন পাগল’, ওয়ালিদ আহমেদের একক অডিও অ্যালবাম ‘জিততে চাইনি’, ক্লোজ আপ তারকা শিল্পী সাজুর ফোক অ্যালবাম ‘দমের পাখি’, সজীব শাহরিয়ারের কথায় মিশ্র অডিও অ্যালবাম ‘প্রাণ বন্ধুয়া’, শিপুর একক অডিও অ্যালবাম ‘বৃষ্টি দুপুর’, ওবায়দুর রহমান ফিচারিং মিশ্র অ্যালবাম ‘পিরিতি শিখাইলো মোরে’ ইত্যাদি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সমবেত ব্যক্তিরা।
প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম জানান, নতুন অ্যালবামের পাশাপাশি এবার ঈদে তাঁরা শিল্পী খেয়ার ‘দূর আকাশ’ চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী মেজবা বাপ্পির ‘রাগ ভাঙানোর গান’, প্রবাসী কণ্ঠশিল্পী শিরিন চৌধুরীর গান ‘দাগ’ কণ্ঠশিল্পী ওয়ালিদ আহমেদের গান ‘তোর ইচ্ছে’ জুবায়ের টিপুর ‘কি বলে হৃদয়’সহ বেশ কিছু গানের মিউজিক ভিডিও লেজার ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।