এগারোতে সালমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমা
সালমা

তাঁর সর্বশেষ একক অ্যালবাম অনুরাগের ঘরে প্রকাশ পায় ২০১৫ সালের অক্টোবরে। প্রায় এক বছর পর নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন সালমা। নাম মনমাঝি। চারটি গানে সাজানো হবে অ্যালবামটি। এটি তাঁর ১১তম একক অ্যালবাম।
এই একক অ্যালবামটি একটু ভিন্নভাবে শ্রোতাদের কাছে আনতে চান সালমা। বলেন, ‘আগের অ্যালবামগুলোতে ফোক বা লালনের গান বেশি করেছি। এই অ্যালবামে ফোক, মডার্ন ফোক, সেমি ফোক—সবই আছে। শ্রোতারা আমার কণ্ঠে ভিন্ন স্বাদ পাবেন এবার।’
মাস তিনেক আগেই মনমাঝি শিরোনামের গানটির রেকর্ডিং শেষ হয়েছে। বাকি তিনটি গানের সুর ও সংগীতের কাজও শেষ। এখন বাকি কণ্ঠ দেওয়া। সালমা বলেন, ‘সবকিছুই চূড়ান্ত। আগামী সপ্তাহে গানগুলোতে কণ্ঠ দেব।’
এই গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন মুশফিক লিটু, রেজোয়ান শেখ, আহমেদ হুমায়ুন ও জিয়াউদ্দিন আলম।
আগামী ৩১ ডিসেম্বর মনমাঝি অনলাইনে প্রকাশ পাবে বলে জানান সালমা।