এবার পুরো গান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্‌সি
ন্যান্‌সি

কিছুদিন আগে একটি বিজ্ঞাপনচিত্রের হিন্দি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি। এবার একই ভাষায় গাইলেন পুরো গান। তবে ন্যান্সির ভাষায় নিতান্ত শখের বশেই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘রিমঝিম সাওয়ান বারসে’ শিরোনামের এই গান ২০ জুন ন্যান্সির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিতও হয়েছে।
হঠাৎ করেই হিন্দি গানের প্রতি এমন অনুরক্ত হওয়া প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘রাহাত ফতেহ আলী খানের সুর ও সংগীতে শ্রেয়া ঘোষালের গাওয়া “রিমঝিম সাওয়ান” গানটি অনেকের মতো আমারও খুব প্রিয়। বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে আমি গানটি গাইতাম। পরে গিটারিস্ট তুহিনের সঙ্গে আলাপ করে গানটির রেকর্ডিংয়ের সব ধরনের আয়োজন করি। সবকিছু ঠিক রেখে শুধু গানটিতে কণ্ঠ দিয়েছি।’
পরে গানটি ইউটিউবে আপলোড করেন ন্যান্সি। তিনি জানান, গানটি কোনোভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার ইচ্ছা নেই। নিতান্তই নিজের ভালো লাগা এবং ভক্ত-শ্রোতা, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের অনুরোধ রক্ষার্থে গানটি গেয়েছেন।