এবিসি রেডিওতে দেশের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবিসি রেডিওতে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘রবি দেখিয়ে দাও বাংলাদেশ’। প্রতিদিন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। আয়োজনটি শেষ হবে ৩০ ডিসেম্বর। অনুষ্ঠান সাজানো হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের ছেলেমেয়েদের অংশগ্রহণে। অনুষ্ঠানে তাঁরা শোনান তাঁদের মুক্তিযোদ্ধা স্বজনের কাছ থেকে শোনা সেই সময়কার গল্প। প্রতিটি গল্পে যে মুক্তিযোদ্ধার গল্প শোনানো হয় তাঁদের প্রত্যেককে রবি এবং এবিসি রেডিওর যৌথ উদ্যোগে দেওয়া হবে ‘সুপার হিরো’ সম্মাননা।
প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়ার জন্য তরুণ শিল্পীদের নিজের লেখা, সুর করা এবং গাওয়া দেশের গান রেকর্ড করে পাঠিয়ে দিতে হবে এবিসি রেডিওর কার্যালয়ে।
সেখান থেকে বাছাই করা সেরা পাঁচ গান একজন প্রতিষ্ঠিত সংগীতজ্ঞের সংগীতায়োজনে নির্মাণ করা হবে। গানগুলো আগামী ২৬ মার্চ রেডিওতে প্রকাশ পাবে।