এবিসি রেডিওতে 'এক নির্ঝরের গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক নির্ঝরের গান অ্যালবামের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা
এক নির্ঝরের গান অ্যালবামের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা

স্থপতি ও চলচ্চিত্রনির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে ১০১টি গান কেবলমাত্র শোনা যাবে এবিসি রেডিওতে। আজ এবিসি রেডিও’র কারওয়ানবাজার কার্যালয়ে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে করে শুধু এবিসি রেডিওতে শ্রোতারা ‘এক নির্ঝরের গান’ সংকলনের ১২ পর্বের ১০১টি গান শুনতে পাবেন। এদিকে আগামী ১৩ জুন সারা দিন এনামুল করিম নির্ঝর ও অ্যালবামটির শিল্পীরা গানের পেছনের গল্প আর গান শোনাবেন এবিসি রেডিওর শ্রোতাদের।
‘এক নির্ঝরের গান’ সংকলনের  সাক্ষর অনুষ্ঠানে এবিসি রেডিও’র প্রধান পরামর্শক ড্যানিয়েল আফযালুর রাহমান, ব্র্যান্ড এক্সিকিউটিভ নওরিন ইসলাম এবং গানশালা নির্বাহী এনামুল করিম নির্ঝর ও প্রধান পরামর্শক এম, এ মারুফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ড্যানিয়েল আফযালুর রাহমান বলেন, ‘যেখানে বাংলাদেশের সংগীতজগত এক ক্রান্তিকাল অতিক্রম করছে সেখানে গানশালা সৃষ্টি করছে এক যুগান্তকারী সূচনা।’
এম, এ, মারুফ বলেন, ‘গানকে যেন পণ্য হয়ে করর্পোরেটদের পেছনে দৌড়াতে না হয় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করবে গানশালা।’|
‘এক নির্ঝরের গান’ যেন শিল্পীদের সম্মান ও সম্মানী নিশ্চিত করে, ভবিষ্যতে সবাইকে যুক্ত করে ভালো কাজ করার প্রক্রিয়া শুরু করে; সেই কামনা করেন এনামুল করিম নির্ঝর।
এক নির্ঝরের গান অ্যালবামটি প্রকাশ করছে মিউজিক লেবেল গানশালা। নয়জন মেধাবী সংগীতায়োজকের সঙ্গে কাজ করেছেন ৪২ জন নতুন-পুরোনো শিল্পী। শিল্পীদের মধ্যে এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, নকিব খান, শম্পা রেজা, চন্দনা মজুমদার, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, হাসান আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার, অর্ণব, দিনাত জাহান মুন্নি, সোহিনী আলম, কনা, কোনাল, মিলন মাহমুদ, গাউসুল আলম শাওন, নবনীতা চৌধুরী, কৌশিক তাপস, মাহাদি, শুভ, সভ্যতা উল্লেখযোগ্য। 

এক নির্ঝরের গান অ্যালবামের সবগুলো গানের সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু, সজীব, রোকন ইমন, লাবিক কামাল গৌরব, নির্ঝর চৌধুরী, লিমন, মুন, অর্ক, শান প্রমুখ।
আগামী ১২ জুন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে এক নির্ঝরের গান সংকলনটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।