এমিনেমের গিনেস রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিনেম
এমিনেম

মাত্র ছয় মিনিট চার সেকেন্ডের র‌্যাপ গানে ১৫৬০টি শব্দ উচ্চারণ করে গিনেস রেকর্ড গড়েছেন মার্কিন র‌্যাপ সংগীতশিল্পী এমিনেম। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে গ্র্যামি পুরস্কার বিজয়ী এই শিল্পীর নাম। শাকিরা, কেটি পেরি, মেটালিকা ব্যান্ডের নামও ঠাঁই পেয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।

২০১৩ সালে প্রকাশিত ‘র‌্যাপ গড’ গানের জন্য গিনেস রেকর্ড গড়েছেন এমিনেম। ছয় মিনিট চার সেকেন্ডের গানে ১৫৬০টি শব্দ অর্থাত্ গড়ে প্রতি সেকেন্ডে ৪.২৮টি শব্দ উচ্চারণ করেছেন এমিনেম। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সাতটি মহাদেশেই সংগীত পরিবেশন করায় একমাত্র ব্যান্ড হিসেবে গিনেস রেকর্ড গড়েছে মার্কিন হেভি মেটাল ব্যান্ডদল মেটালিকা। ফেসবুকে সবচেয়ে বেশি লাইক পাওয়া ব্যক্তি হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। আর সবচেয়ে বেশি টুইটার অনুসারী জুটিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন মার্কিন পপ গায়িকা কেটি পেরি।