এল 'গানবক্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানবক্স অ্যাপের প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী ও অতিথিরা
গানবক্স অ্যাপের প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী ও অতিথিরা

দীর্ঘদিন ধরে বাংলাদেশের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আসছিল অ্যাডবক্স বাংলাদেশ লিমিটেড। এবার সরাসরি গান প্রযোজনা ও পরিবেশনায় এসেছে প্রতিষ্ঠানটি। এনেছে গান শোনার মোবাইল অ্যাপ্লিকেশন ‘গানবক্স’।

ঈদে ‘গানবক্স’-এর মাধ্যমে প্রকাশিত হয়েছে ২০টি একক ও মিশ্র গানের অ্যালবাম। গানবক্স অ্যাপ থেকে প্রিয় শিল্পীদের নতুন নতুন অসংখ্য গান শুনতে পারবেন শ্রোতারা। গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় গানবক্সের যাত্রা শুরুর অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন প্রায় অর্ধশতাধিক কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকবি। উপস্থিত ছিলেন অ্যাডবক্স-এর প্রধান নির্বাহী শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, পরিচালক গাজী শওকত হায়াত, ব্যবস্থাপক মাহবুব মুক্তাদির ও পরামর্শক কণ্ঠশিল্পী তৌসিফ।
আমিনুল ইসলাম বলেন, ‘গত কয়েক বছরে দেশের বিনোদন জগতে রুচি ও পরিবেশনায় ভিন্নতা এসেছে। বিনোদনের অনেক কিছুই এখন অনলাইনকেন্দ্রিক। সেই প্রেক্ষিতে দেশীয় সংগীত, শিল্পীদের একটি নতুন প্ল্যাটফর্ম ও এক্সপার্ট গাইডলাইন দেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। দেশের সংগীতপ্রেমীদেরকে আরও ভালো মানের গান উপহার দিতে চাই আমরা।’
গানবক্স-এর পরামর্শক জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ বলেন, ‘দেশীয় সংগীতের বিকাশের লক্ষ্যে কাজ করতে গানবক্স বদ্ধপরিকর। আমাদের ইচ্ছে এই প্রজন্মের শিল্পী ও শ্রোতাদের জন্য একটি আদর্শ মিউজিক অ্যাপ ও প্ল্যাটফর্ম উপহার দেওয়া। এ অ্যাপ থেকে বিনামূল্যে গান শুনতে গুগল প্লেস্টোর থেকে গানবক্স অ্যাপটি ডাউনলোড করতে হবে। দেখুন আপনাদের পছন্দের কথা ভেবে কত রকমের গান রাখা সেখানে।’