এলআরবির সঙ্গে জুনিয়র এবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলআরবির সদস্যদের সঙ্গে আহনাফ তাজোয়ার আইয়ুব (ডান থেকে দ্বিতীয়)
এলআরবির সদস্যদের সঙ্গে আহনাফ তাজোয়ার আইয়ুব (ডান থেকে দ্বিতীয়)

এবার মঞ্চে অভিষেক হলো জুনিয়র আইয়ুব বাচ্চুর (এবি)। তার পুরো নাম আহনাফ তাজোয়ার আইয়ুব। বাবা আদর করে ডাকেন ‘তাজো’।গতকাল শনিবার রাতে যমুনা-বামবা ঈদ কনসার্টে এলআরবির সঙ্গে ছিলেন তিনি। তাঁর হাতে ছিল লিড গিটার। জানা গেছে, প্রায় পুরো রোজার মাস এলআরবির প্র্যাকটিস প্যাড এবি কিচেনে এলআরবির সঙ্গে অনুশীলন করেছে সে।
‘জুনিয়র এবি’ কি এলআরবির সঙ্গে নিয়মিত বাজাবে? আইয়ুব বাচ্চু বলেন, ‘ও তো এখনো অনেক ছোট। মাত্র ও লেভেল দিয়েছে। ও যা করছে, শখের বশে।ওর পড়াশোনা আছে। তাজো যদি কখনো বাজাতে চায়, তাহলে এলআরবির সঙ্গেই বাজাবে। ও গানকে পুরোপুরি পেশা হিসেবে নিক, এটা আমি চাই না। কারণ, সেই পরিবেশ এখনো তৈরি হয়নি। যদি ওরা বন্ধুরা মিলে ব্যান্ড করতে চায়, তাহলে আমি ওদের উৎসাহিত করব।’
আইয়ুব বাচ্চু জানান, তাজো ছোটবেলা থেকে তাঁর কাছে গিটার শিখছে।